শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সোনারগাঁয়ে নিখোঁজের ৮দিন পর বৃদ্ধের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সোনারগাঁয়ে নিখোঁজের ৮দিন পর বৃদ্ধের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের রাস্তার পশ্চিম পাশে একটি পরিত্যক্ত জঙ্গলে ৮দিন আগে নিখোঁজ হওয়া বৃদ্ধ হাজি সাদেক শিকদারের (৭০) অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের রাস্তার পশ্চিম পাশে একটি পরিত্যক্ত জঙ্গলে মালিখালী সেতুর সংলগ্নে নিহতের মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাবুল আলমের নেতৃত্বে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত হাজী সাদেক শিকদার কুমিল্লা জেলার দাউদকান্দি চক্রতলা গ্রামের মৃত জব্বার মাষ্টারের ছেলে। নিহত হাজি সাদেক শিকদার দীর্ঘ ২২বছর যাবত সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়িমজলিশ গ্রামের মো. ফিরোজ মিয়ার বাড়ির দালানের ৩য় তলায় মেয়ে ও মেয়ের জামাতা মোসলেউদ্দিনের ভাড়াটিয়া বাসায় বসবাস করতেন। গত ১৬ মে বিকেলে আসরের নামাজ পড়তে ঘর থেকে বের হয়। পরে নামাজ শেষে আর বাসায় ফিরে আসেনি। পরের দিন এ ঘটনায় নিহতের মেয়ের গর্ভের নাতি সাইফুল ইসলাম শাওন বাদি হয়ে গত ১৭ মে সোনারগাঁ থানায় একটি জিডি করেন। যার নাং ৮৩২।

এ ব্যাপারে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাবুল আলম জানান, একজন বৃদ্ধের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরে নারায়ণগঞ্জ জেলা ভিক্টোরিয়া হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আল/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।