দীপ্ত নিউজ
অর্থনীতি

সোনামসজিদ স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সোনামসজিদ স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ
সোনামসজিদ স্থলবন্দর। ছবি: সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে শনিবার (১৫ জুন) থেকে টানা সাতদিন বন্ধ থাকবে আমদানি–রপ্তানি কার্যক্রম।

এ সময়ে বন্দরে আমদানি–রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা বাংলাদেশ ও ভারতে যাতায়াত করতে পারবেন। আগামী ২২ জুন সকাল থেকে যথারীতি বন্দরে আমদানি–রপ্তানি কার্যক্রম শুরু হবে।

সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন আর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত টানা ৭ দিন সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি–রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। বিষয়টি অপরদিকে ভারতের মহদিপুর স্থলবন্দর এক্সপোটার্স অ্যাসোসিয়েশনকে জানানো হয়েছে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।