শিরোনাম
বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেই বড় দুই তারকা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির এলপিজি ব্যবসায়ীদের দু’দিনের ধর্মঘট প্রত্যাহার হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩২৭
দীপ্ত নিউজ
খেলা

সেমিফাইনালে উঠার লড়াইয়ে ভূটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
সেমিফাইনালে উঠার লড়াইয়ে ভূটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৩–এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে রাত ৮ টায় ভূটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। সেমিফাইনালে উঠতে হলে জয়ের পাশাপাশি অন্য ম্যাচের ফলাফলের দিকেও নজর রাখতে হবে জামাল ভুঁইয়াদের।

বুধবার (২৮ জুন) ভারতের ব্যাঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে গ্রুপ পর্বের তলানিতে থাকা ভূটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আগের ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর বেশ আত্মবিশ্বাসী স্প্যানিশ কোচ ক্যাবরেরার শিষ্যরা। তবে দীর্ঘ ১৪ বছর পর সাফের সেমিতে খেলার হাতছানি বাংলাদেশের সামনে।

তবে ড্র করলেও সেমিতে যাওয়ার সম্ভাবনা থাকবে লাল–সবুজদের, সেক্ষেত্রে বেশ কঠিন সমীকরণের মুখোমুখি হতে হবে। তাহলে দিনের অপর ম্যাচে লেবাননের বিপক্ষে পয়েন্ট হারাতে হবে মালদ্বীপকে। যদি মালদ্বীপ ও বাংলাদেশের পয়েন্ট সমান হয়, গোল ব্যবধানের ঝামেলায় পড়তে হবে বাংলাদেশকে। তবে মালদ্বীপের বিপক্ষে জয় পাওয়ায় সেমির দৌড়ে এগিয়ে থাকবে বাংলাদেশই।

সমান তিন পয়েন্ট ও সমান গোল ব্যবধান নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে রয়েছে বাংলাদেশ এবং তিনে রয়েছে মালদ্বীপ। আর দুই ম্যাচের দুইটিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে অতিথি দল লেবানন।

দিনের অপর ম্যাচ বিকেল ৪ টায় মালদ্বীপ বনাম লেবানন।

 

ইমাম/দীপ্ত নিউজ