শিরোনাম
দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক যমুনা সার কারখানার উৎপাদন ফের বন্ধ
দীপ্ত নিউজ
অন্যান্য খেলা

সেমিতে সাবালেঙ্কা, শেষ চারে আলকারাজও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সেমিতে সাবালেঙ্কা, শেষ চারে আলকারাজও

পতনের একেবারে কিনারায় পৌঁছে গিয়েছিলেন আরিনা সাবালেঙ্কা। তবে দুই ঘণ্টা ৫৪ মিনিটের নাটকীয় লড়াই শেষে জয়টাই তুলে নিলেন বিশ্বের এক নম্বর নারী টেনিস খেলোয়াড়।

জার্মানির অবাছাই লরা সিগেমুন্ডকে ৪–৬, ৬–২, ৬–৪ গেমে হারিয়ে উইম্বলডনের সেমিফাইনালে উঠেছেন বেলারুশ তারকা। ২৭ বছর বয়সী সাবালেঙ্কা অল ইংল্যান্ড ক্লাবে শেষ চারে উঠলেন তৃতীয়বারের মতো। এর আগে ২০২১ ও ২০২৩ সালে সেমিফাইনালে উঠেছিলেন; তবে দুবারই বিদায় নিতে হয়েছিলো এখান থেকেই।

শেষ চারে জয় পেলে টানা চতুর্থ গ্র্যান্ড স্লাম ফাইনালে উঠবেন সাবালেঙ্কা। ২০২৪ সালে ইউএস ওপেন জেতার পর এবারের অস্ট্রেলিয়ান ও ফ্রেঞ্চ ওপেনেও ফাইনালে পৌঁছেছিলেন; যদিও শেষ দুই আসরে রানারআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় তাকে।

এদিকে পুরুষ এককের গেলো দুবারের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ, হ্যাটট্রিক শিরোপার পথে আরেকটু এগিয়েছেন। কোয়ার্টার ফাইনালে ব্রিটেনের ক্যামেরন নরিকে সরাসরি সেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন এই স্প্যানিশ তারকা। দ্বিতীয় বাছাই আলকারাজ ৯৯ মিনিটেই জিতেছেন ৬–২, ৬–৩, ৬–৩ গেমে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।