শিরোনাম
ধর্মীয় সম্প্রীতি নষ্টে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সব ধর্মের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে যেসব কাজ করা যাবে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি এড়াতে ১৩ নির্দেশনা ফায়ার সার্ভিসের বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজশাহী আসছেন মঙ্গলবার, ব্যাপক প্রস্তুতি ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৫১ নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সুষ্ঠু ভোটে হারলেও ফল মেনে নেব: আনোয়ারুজ্জামান

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
সুষ্ঠু ভোটে হারলেও ফল মেনে নেব: আনোয়ারুজ্জামান

সুষ্ঠু ভোটে হারলেও ফলাফল মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। বুধবার (২১ জুন) সিলেটের শাহজালাল ইসলামিয়া কামিল মাদরাসা কেন্দ্রে ভোট দিয়ে এ ঘোষণা দেন তিনি।

প্রতিটি কেন্দ্রে যাতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ করা হয় সেই পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্টদের সার্বিক সহযোগিতা প্রদানের আহ্বান জানিয়েছেন আনোয়ারুজ্জামান। কেউ যাতে ভোটকেন্দ্রের বাইরের বা ভেতরের পরিবেশ নষ্ট করার সুযোগ না পায় সে ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

এর আগে, সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ, যা চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত। সিসিক নির্বাচনে মোট কেন্দ্র ১৯০টি। এর মধ্যে স্থায়ী মোট ভোটকক্ষ ১ হাজার ৩৬৭টি এবং অস্থায়ী ৯৫টি।

সিসিক নির্বাচনে মেয়র পদে লড়ছেন ৮ জন। এরই মধ্যে নির্বাচন বর্জন করে মাঠ ছেড়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান। এছাড়া দলীয় মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল ও জাকের পার্টির মো. জহিরুল আলম।

অন্যদিকে কাউন্সিলর পদে ৩৬০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ২৭৩ জন সাধারণ ওয়ার্ডে এবং সংরক্ষিত ওয়ার্ডে (নারী কাউন্সিলর) ৮৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন

সিলেট সিটির মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৪ হাজার ৩৬০ এবং নারী ২ লাখ ৩৩ হাজার ৩৮৭ জন। মেয়র পদে আট, সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৭৩ এবং সংরক্ষিত ওয়ার্ডে ৮৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

আফ/দীপ্ত নিউজ