শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
জাতীয়

সুষ্ঠু নির্বাচনে ৫ দফা সুপারিশ মার্কিন প্রতিনিধি দলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সুষ্ঠু নির্বাচনে ৫ দফা সুপারিশ মার্কিন প্রতিনিধি দলের

সম্প্রতি ঢাকায় সফর করে যাওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক–নির্বাচন পর্যবেক্ষক দল বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকে স্বাধীন নির্বাচন ব্যবস্থাপনা জোরদার ও নির্বাচনী বিষয়বস্তুুর ওপর খোলামেলা আলোচনাসহ পাঁচ দফা সুপারিশ পেশ করেছে।

শনিবার (১৪ অক্টোবর) ওয়াশিংটন থেকে প্রচারিত যুক্তরাষ্ট্রের প্রাক্–নির্বাচনী পর্যবেক্ষক দলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রে ফিরে তারা এক বিবৃতিতে মোট পাঁচটি সুপারিশ তুলে ধরেছে। সুপারিশগুলো হলো–

১) নির্বাচনী বিষয়বস্তুুর ওপর খোলামেলা আলোচনা।

২) মত প্রকাশের স্বাধীনতা রক্ষা এবং ভিন্নমতের সম্মান।

৩) সহিংসতা না করার প্রতিশ্রুতিবদ্ধ হওয়া এবং রাজনৈতিক সহিংসতাকারিদের জবাবদিহী করা।

৪) স্বাধীন নির্বাচন ব্যবস্থাপনা জোরদার করা।

৫) নাগরিকদের মধ্যে নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের সংস্কৃতি সৃষ্টি করা।

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক মিশন পাঠানোর বিষয়টি মূল্যায়ন করতে ৭ অক্টোবর ঢাকায় আসে মার্কিন প্রতিনিধি দল। ৭ থেকে ১২ অক্টোবর ঢাকা সফর করে প্রতিনিধি দলটি।

ঢাকা সফরকালে তারা আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে। এছাড়া তারা নির্বাচন কমিশন, সরকারি সংস্থা, নাগরিক পর্যবেক্ষক, নারী ও যুব সংগঠন, সুশীল সমাজ, বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যম সংস্থা এবং বিদেশি কূটনৈতিক মিশনগুলোর সঙ্গে বৈঠক করে।

এর আগে নির্বাচনের পরিবেশসহ নির্বাচন–পূর্ব রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় গত জুলাইয়ে বাংলাদেশ সফর করে ইউরোপীয় ইউনিয়নের প্রাক্–নির্বাচন পর্যবেক্ষক দল। তাদের সুপারিশের ভিত্তিতে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।