শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
ক্রিকেট

সুযোগ পেলে ইতিহাসের সেরা বিসিবি সভাপতি হব: সাকিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সুযোগ পেলে ইতিহাসের সেরা বিসিবি সভাপতি হব: সাকিব
সাকিব আল হাসান

‘সুযোগ পেলে দেশের ইতিহাসের সেরা বিসিবি সভাপতি হব‘ বলে মন্তব্য করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

শুক্রবার (১২ জানুয়ারি) দুবাইভিত্তিক ফ্র্যাঞ্চাইজি লিগ টি–টেনের দল বাংলা টাইগার্সে প্রকাশিত এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।

দেশসেরা ওপেনার তামিম ইকবালের আগ্রহ যখন ধারাভাষ্যে, সাকিবের আগ্রহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার ক্ষেত্রে। সংসদ সদস্য হওয়ার পর, সেই আগ্রহ বাস্তবে পরিণত হওয়ার ক্ষেত্রে আরও কিছুটা জোর পেয়েছে।

সাকিবের ভাষ্য, সভাপতি হতে পারলে ভালো লাগবে, বাকিটা তো জানি না। আমি বিশ্বাস করি, আমি যখন যাব অবশ্যই বাংলাদেশের ইতিহাসের সেরা সভাপতি হবো। পারি না পারি, সেটা পরের কথা।

নাজমুল হাসান পাপন বিসিবি ছাড়ার ঘোষণার পর থেকে পরবর্তী বোর্ড সভাপতি কে হবেন সেই আলোচনায় জোরে–স্বরে নাম আসছে মাশরাফী বিন মোর্ত্তজা ও সাকিব আল হাসানের। যদিও এখনই তাদের বোর্ডে আসার সম্ভাবনা নেই। তারপরও দুই তারকা ক্রিকেটার ও বর্তমান সংসদ সদস্যকে নিয়ে গুঞ্জনের ঢালপালা বাড়ছেই।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে রাজনীতিতে অভিষেক হয়েছে সাকিব আল হাসানের। মাগুরা–২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

দেশের অন্যতম সেরা এই ক্রীড়া–ব্যক্তিত্বের রাজনীতিতে প্রত্যাবর্তনে অনেকেই ধারণা করেছিলেন, অদূর ভবিষ্যতে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন সাকিব। তবে টাইগারদের পোস্টারবয়ের চাওয়া ভিন্ন।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।