শিরোনাম
ভারত,পাকিস্তান, শ্রীলংকার তুলনায় বাংলাদেশের ঋণের হার কম পূর্বনির্ধারিত স্থানেই কৃষি বিশ্ববিদ্যালয় চান শরীয়তপুরবাসী প্রতিমা বিসর্জন শেষে নদে পড়ে নিখোঁজ, ৪১ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অটোরিকশায় মাইকিং, গ্রেপ্তার ২ ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করল সাংবাদিক রিয়াদে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন শামা ওবায়েদ
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

সুবর্ণচরে পিকআপ চাপায় এক শিশু নিহত

আল আমিন
আল আমিন
প্রকাশ:
সুবর্ণচরে পিকআপ চাপায় এক শিশু নিহত

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নে পিকআপ চাপায় আশিক হোসেন (১০) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল থেকে পিকআপ সহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন।

শনিবার (১৭ জুন) সকাল ১০টার দিকে সোনপুর–চেয়ারম্যানঘাট সড়কের চরবাটা ভূইয়ারহাট বাজার সংলগ্ন ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশিক হোসেন হাতিয়া উপজেলার আফাজিয়া গ্রামের পূর্ব আজিম নগরের আশ্রাফ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হাতিয়ার আফাজিয়া থেকে তার দাদার সাথে সুবর্ণচরের ভূইয়ারহাট বাজার এলাকায় আসে শিশু আশিক। সকাল ১০টার দিকে পায়ে হেঁটে দাদার সাথে ভূইয়ারহাট বাজার সংলগ্ন ব্রিজটি পার হচ্ছিলো আশিক। এসময় সুবর্ণচর থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির পিকআপ পিছন থেকে আশিককে চাপা দিলে ঘটনাস্থলে মারা যায় সে। উপস্থিত লোকজন বিষয়টি দেখতে পেয়ে দ্রুত এগিয়ে এসে চালকসহ পিকআপটি আটক করে চরজব্বার পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

নাসিম শুভ/এমি/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।