শিরোনাম
অরুণাচলের ৬-৭ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনা সেনারা ‘পিতা তার কন্যাকে পশু থেকে রক্ষা করার জন্য মেগাটনের থাপ্পর মারার ক্ষমতা রাখে’ সাফের দল ঘোষণা করল বাংলাদেশ, ডাক পেলেন রোনান সুলিভান মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ পোলার্ড বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে এনআইডি সংশোধনের ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৮ ইউনিট ধর্মীয় প্রতিষ্ঠানে অনৈতিকতা ধামাচাপা দেওয়া দ্বিগুণ ক্ষতিকর: আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ আল-আকসা মসজিদের খতিবকে তুলে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

সুপ্রিম কোর্টে মারামারি : ৩ সহকারী অ্যাটর্নি জেনারেল চাকরিচ্যুত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সুপ্রিম কোর্টে মারামারি : ৩ সহকারী অ্যাটর্নি জেনারেল চাকরিচ্যুত
জাকির হোসেন মাসুদ, শ্যামা আক্তার ও কাজী বশির আহমেদ।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪–২৫ সালের নির্বাচনকে কেন্দ্র করে মারামারির ঘটনায় ৩ সহকারী অ্যাটর্নি জেনারেলকে চাকরিচ্যুত করেছে আইনমন্ত্রণালয়।

সোমবার (১১ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সলিসিটর বিভাগ থেকে তাদের বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

চাকরিচ্যুতরা তিন সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন- মো. জাকির হোসেন, কাজী বশির আহমেদ ও শ্যামা আক্তার।

বিজ্ঞপ্তিতে অবিলম্বে এই আদেশ কার্যকর করার কথা বলা হলেও কী কারণে তাঁদের নিয়োগের আদেশ বাতিল করা হয়েছে, সে বিষয়ে কিছু বলা হয়নি।

উল্লেখ্য, বরখাস্ত হওয়া তিন সহকারী অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্ট বার নির্বাচনের সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট নাহিদ সুলতানার (যুথি) অনুসারী।

প্রসঙ্গত, গত ৭ মার্চ বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভোটগ্রহণ শেষে গণনাকে কেন্দ্র করে হট্টগোল ও মারধরের ঘটনা ঘটে। পরে শুক্রবার (৮ মার্চ) রাতে হত্যাচেষ্টার অভিযোগে ২০ জনকে আসামি করে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন সহকারি অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান চৌধুরী সাইফ। এ ছাড়া মামলায় ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

মামলায় প্রধান আসামি করা হয় আইনজীবী নাহিদ সুলতানাকে (যুথী)। দুই নম্বর আসামি ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

 

এসএ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।