শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সিসিক নির্বাচনে আরিফের প্রার্থীতা নিয়ে ধোঁয়াশা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সিসিক নির্বাচনে আরিফের প্রার্থীতা নিয়ে ধোঁয়াশা!

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বর্তমান মেয়র আরিফুল হকের প্রার্থীতা নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না!

বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনেই অংশ নেবে না বিএনপি– দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন ঘোষণা দিলেও সোমবার (১ মে) মে দিবসের এক অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ইঙ্গিত দিয়েছিলেন আরিফুল হক চৌধুরী।

কিন্তু রোববার সন্ধ্যায় দীপ্তটিভিকে আরিফ জানান বলেন তিনি নির্বাচন করবেন কি না তা আগামী ২০ মে রেজিষ্টারি মাঠের এক সমাবেশ পরিস্কার করবেন। ওই সমাবেশে সবকিছুর বিস্তারিত ব্যাখ্যা করে জনগণের কাছে তুলে ধরবেন।

উল্লেখ্য, সিলেট সিটির ২০১৩ ও ২০১৮ সালের সবশেষ দুটি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন আরিফুল হক চৌধুরী।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ভোটগ্রহণ পুরোপুরি হবে ইভিএমে।

 

এমি/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।