রবিবার, মার্চ ২২, ২০২৬
রবিবার, মার্চ ২২, ২০২৬

সিরিজে সমতায় দ. আফ্রিকা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

চতুর্থ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ১৯ রানে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-২ সমতায় ফিরলো সাউথ আফ্রিকা।

ওয়েলিংটনে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৬৪ রান করে সাউথ আফ্রিকা। দলের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করেন কনর এস্টারহুইজেন। এছাড়াও রুবিন হারম্যান ২৮ ও টনি ডি জর্জি খেলেন ২৩ রানের ইনিংস। জবাবে, ১৮ ওভার পাঁচ বলে ১৪৫ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। টিম রবিনসন ৩২ ও ডেন ক্লিভার করেন ২৬ রান। আগামী ২৫ মার্চ ক্রাইস্টচার্চে হবে সিরিজ নির্ধারনি পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More