শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি বৈঠকে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে মর্মে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

শনিবার (১৪ অক্টোবর) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্যাডে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একই সঙ্গে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে পদ প্রত্যাশীদের আগামী সাত কর্মদিবসের মধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগ কার্যালয়ে ছবি, শিক্ষাগত যোগ্যতা ও জীবন বৃত্তান্ত জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০১৮ সালের ৭ মে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে আহসান হাবিব খোকা সভাপতি ও আব্দুল্লাহ বিন আহম্মেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। এরপর ২৭ নভেম্বর ২০১৯ তারিখে ২১১ সদস্য বিশিষ্ট জেলা কমিটিকে এক বছর দায়িত্ব পালনের অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় ছাত্রলীগ। তবে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ বলছে মেয়াদ‌উত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে ।

সিরাজুল ইসলাম/শায়লা/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।