শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সিরাজগঞ্জে অটোভ্যান চালককে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সিরাজগঞ্জে অটোভ্যান চালককে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলায় কছিম উদ্দিন(৫০) নামে এত ব্যাটারিচালিত অটোভ্যান চালককে কুপিয়ে হত্যার পর অটোভ্যানটি নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২ জুলাই) সকালে সোনাখাড়া ইউনিয়নের গোতিথা গ্রামের রাস্তার পাশে একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত কছিম উদ্দিন(৫০) নিমগাছী বিলের পাড় এলাকার শফিকুল ইসলামের ছেলে।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিনয় কুমার জানান, সোমবার (১ জুলাই) অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন কছিম। মঙ্গলবার সকালে ডোবায় তার মরদেহ পাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, কছিমকে কুপিয়ে হত্যার পর অটোভ্যান নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।

 

সিরাজুল/এসএ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।