শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
খেলা

সিটি থেকে নিউক্যাসলে যোগ দিচ্ছেন নিকো গঞ্জালেজ

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
সিটি থেকে নিউক্যাসলে যোগ দিচ্ছেন নিকো গঞ্জালেজ
নিকো গঞ্জালেজ

ম্যানচেস্টার সিটি থেকে নিকো গঞ্জালেজের নিউক্যাসল ইউনাইটেডে যোগ দেওয়ার চুক্তি প্রায় সম্পন্ন হয়েছে। ইএসপিএন সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্রের মতে, স্প্যানিশ এই মিডফিল্ডার ৫ কোটি ২০ লাখ পাউন্ডের (৭ কোটি ৯ লাখ ডলার) চুক্তিতে সেন্ট জেমস’ পার্কে পাড়ি জমাচ্ছেন। নিউক্যাসল প্রাথমিকভাবে ৪ কোটি ৮০ লাখ পাউন্ড দেবে। এর সঙ্গে বিভিন্ন শর্ত পূরণ হলে আরও ৪০ লাখ পাউন্ড পাওয়ার সুযোগ থাকবে সিটি।

এই গ্রীষ্মে সিটি ছেড়ে যাওয়া অভিজ্ঞ মিডফিল্ডারদের মধ্যে গঞ্জালেজ হবেন চতুর্থ। এর আগে রদ্রি, বার্নান্ডো সিলভা ও তিজানি রেইনডার্স ক্লাব ছেড়েছেন।

২০২৫ সালের জানুয়ারিতে ৫ কোটি পাউন্ডে পোর্তো থেকে সিটিতে যোগ দেওয়ার পর মাত্র ১৮ মাস ক্লাবটিতে কাটিয়ে বিদায় নিচ্ছেন গঞ্জালেজ। সিটির হয়ে তিনি ৫৯টি ম্যাচ খেলেছেন এবং করেছেন চারটি গোল।

গ্রীষ্মের এক পর্যায়ে গঞ্জালেজ বলেছিলেন, তিনি সিটিতেই থাকতে চান। তবে এখন নিউক্যাসলের প্রস্তাব গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।

রোববার বোর্নমাউথের বিপক্ষে ২–১ গোলে জয়ের ম্যাচে তিনি অব্যবহৃত বদলি হিসেবে বেঞ্চে ছিলেন।

নতুন কোচ এনজো মারেস্কা তার বদলে সেন্টার–ব্যাক মার্ক গুয়েহিকে মিডফিল্ডে খেলানোর সিদ্ধান্ত নেন।