দেশের বাজারে নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য (প্রতি ১০ শলাকা) ৬২ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা বা তার বেশি পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ২০তম মন্ত্রিসভা বৈঠকে এর অনুমোদন দেয়া হয়।
রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য (প্রতি ১০ শলাকা) ৬২ টাকা ও তদূর্ধ্ব এর স্থলে ৬৫ টাকা ও তদূর্ধ্ব পুনঃনির্ধারণ করে সিগারেটের মূল্য নির্ধারণ এবং স্ট্যাম্প ও ব্যান্ডরোল ব্যবহার বিধিমালা সংক্রান্ত দু’টি প্রজ্ঞাপন পরিবর্তনের প্রস্তাব করা হয়।
এতে আরও উল্লেখ করা হয়, এই মূল্য বৃদ্ধির ফলে নিম্নস্তরের সিগারেটের অবৈধ বাণিজ্য রোধ হবে এবং সরকারের রাজস্ব ঘাটতি হ্রাস পাবে। মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি চূড়ান্তভাবে অনুমোদন করা হয়েছে।
এসএ