দীপ্ত নিউজ
বাংলাদেশ

সিএনজি চালকের সঙ্গে বিদেশি নাগরিকের মারামারি , ভিডিও ভাইরাল

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
সিএনজি চালকের সঙ্গে বিদেশি নাগরিকের মারামারি , ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে সিএনজি চালককে এক বিদেশি নাগরিক মারধর করছেন— এমন দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, রাজধানীর একটি ব্যস্ত সড়কের ওপর কয়েকজনের মধ্যে কথা–কাটাকাটি হচ্ছে। একপর্যায়ে এক ব্যক্তিকে উত্তেজিত হয়ে সিএনজি চালকের পোশাক পরা আরেক ব্যক্তিকে মুষ্টিবদ্ধ হাতে বারবার আঘাত করতে দেখা যায়। আত্মরক্ষার্থে সিএনজি চালক বারবার বাধা ও পেছনে হটতে দেখা যায়।

আশপাশে থাকা কয়েকজন তাকে থামানোর চেষ্টা করেন। এ সময় ওই ব্যক্তি তাদেরও আঘাত করার চেষ্টা করেন। ঘটনাস্থলে অন্যান্য যানবাহন চলাচল করতেও দেখা যায়।

তবে কী কারণে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছে, ভিডিওতে তা স্পষ্ট নয়। ঘটনাটি কোথায় ও কখন ঘটেছে, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে গুলশান থানা ওসি জায়েদ নূর বলেন, ‘আমাদের কাছে এমন কোনো অভিযোগ নিয়ে কেউ আসেনি। তবে আমরা ইতোমধ্যে ভিডিওটি যাচাই শুরু করেছি।’

তথ্য: এনপিবি নিউজ

 

এসএ