বুধবার, মার্চ ১১, ২০২৬
বুধবার, মার্চ ১১, ২০২৬

সাহস থাকলে হরমুজ প্রণালীর কাছে এসে দেখো, যুক্তরাষ্ট্রকে ইরান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
আইআরজিসি'র নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি।

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার বলেছেন, ইরানে আগ্রাসনের সঙ্গে জড়িত কোনো জাহাজের অধিকার নেই হরমুজ প্রণালী অতিক্রম করার।

পার্সটুডে জানিয়েছে, আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি আগ্রাসীদেরকে উদ্দেশ্য করে বলেছেন, “যদি কোনো রকমের সন্দেহ থাকে তাহলে হরমুজ প্রণালীর কাছে এসে আমাদের শক্তির পরীক্ষা করে দেখতে পার।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হুমকি দেয়ার পরপরই তাংসিরি এই পাল্টা হুমকি দিলেন।

হরমুজ প্রণালিতে তেলবাহীসহ অন্য পণ্যবাহী জাহাজ চলাচল সীমিত হয়ে পড়ার পর এবং বিশ্ব অর্থনীতিতে উদ্বেগ দেখা দেয়ার পর এই পাল্টাপাল্টি হুমকি এলো।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি হুমকি দিয়েছেন ইরান যদি হরমুজ প্রণালী দিয়ে তেল চলাচলে বিঘ্ন সৃষ্টি করে তাহলে যুক্তরাষ্ট্র ইরানের উপর কঠিন আঘাত হানবে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More