শিরোনাম
ধর্মীয় সম্প্রীতি নষ্টে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সব ধর্মের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে যেসব কাজ করা যাবে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি এড়াতে ১৩ নির্দেশনা ফায়ার সার্ভিসের বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজশাহী আসছেন মঙ্গলবার, ব্যাপক প্রস্তুতি ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৫১ নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সাবেক এমপি শফিউল ইসলাম গ্রেপ্তার

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
সাবেক এমপি শফিউল ইসলাম গ্রেপ্তার

ঢাকা–১০ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৮ জানুয়ারি) রাজধানীর উত্তরার তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি দল সন্ধ্যা ৬টার দিকে ৪ নম্বর সেক্টরে তার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় থানায় দায়ের করা মামলায় মহিউদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

শফিউল ইসলাম মহিউদ্দিন ২০২০ সালে উপনির্বাচনে ঢাকা–১০ আসন থেকে নির্বাচিত হন। তিনি এফবিসিসিআই ও বিজিএমইএর সাবেক সভাপতি ছিলেন।