শুক্রবার, মে ২৯, ২০২৬
শুক্রবার, মে ২৯, ২০২৬

ভারত বধের ছক সাজাচ্ছেন বাংলাদেশ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
সাফ নারী চ্যাম্পিয়নশি ২০২৬'এ নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ।

ভারতের পশ্চিম উপকূল ও পর্যটন নগরী গোয়া রাজ্যে অনুষ্ঠিত সাফ নারী চ্যাম্পিয়নশি ২০২৬এ নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৪২ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ।

তবে সেমিফাইনাল নিশ্চিত হলেও লালসবুজ কন্যারা পুরোপুরি নির্ভার হতে পারেনি। কারণ তাদের মনোযোগ এখন ৩১ মে (রবিবার) অনুষ্ঠিতব্য স্বাগতিক ভারতের বিপক্ষে ম্যাচে।

মালদ্বীপের বিপক্ষে বদলি হিসেবে নেমে গোল পেয়েছেন তরুণ ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতি।

তিনি বলেন, ‘কোচের লক্ষ্য ছিল ৩ পয়েন্ট, আমরা সেটা অর্জন করেছি। কোচও খুশি। তবে আমরা আমাদের সেরা খেলাটা খেলতে পারিনি। তাই অতিরিক্ত উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই।’

তিনি আরও বলেন, ‘ ভারতের বিপক্ষেই আমাদের মূল লড়াই। সেই ম্যাচ জিততে পারলে সত্যিকারের আনন্দ হবে। আগামী অনুশীলনে কোচ আমাদের ভুলগুলো নিয়ে কাজ করবেন।’

প্রীতি বলেন, ‘ভারতের সঙ্গে খেলতে নামলেই আমাদের মধ্যে বাড়তি এক ধরনের শক্তি কাজ করে। ওরা ভালো দল এবং প্রতিবেশী দেশ। তাই ম্যাচটা নিয়ে আলাদা উত্তেজনা থাকে।’

ভারতের বিপক্ষে ম্যাচে একাদশে হতে পারে বড় পরিবর্তন, গণমাধ্যমের সাথে এমন সম্ভাবনা কথা জানিয়েছেন বাংলাদেশের মেয়েরা।

নিজেদের প্রথম ম্যাচে ভারত, মালদ্বীপকে বড় ব্যবধানে হারানোয় তারা রয়েছে বেশ ফুরেফুরে মেজাজে। বিপরীতে মারিয়া মান্দারা ছক কষছেন, স্বাগতিকদের আক্রমণ সামলাতে।

 

হাসিব/এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More