সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সাফ নারী চ্যাম্পিয়নশিপ: নিজেদের আধিপত্য দৃঢ় করতে প্রস্তুত বাংলাদেশ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
দক্ষিণ এশিয়া'য় মেয়েদের ফুটবলের সবচেয়ে বড় আসর 'সাফ নারী চ্যাম্পিয়নশিপ'-এর পর্দা উঠছে সোমবার (২৫ মে)।

দক্ষিণ এশিয়ায় মেয়েদের ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ নারী চ্যাম্পিয়নশিপ‘-এর পর্দা উঠছে সোমবার (২৫ মে)

ভারতের পশ্চিম উপকূল ও পর্যটন নগরী গোয়া রাজ্যে বসছে এই মেগা টুর্নামেন্ট।

এবার আসরটি বাংলাদেশের জন্য কেবল শ্রেষ্ঠত্ব ধরে রাখার লড়াই নয়, ফুটবল ইতিহাসে নিজেদের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখার এক অনন্য সুযোগও। টানা দুইবারের চ্যাম্পিয়ন আফঈদাঋতুপর্ণাদের সামনে এবার হ্যাটট্রিক শিরোপা জয়ের এক সোনালী সম্ভাবনা।

বাংলাদেশের জন্য এবার পথচলাটা মোটেও সহজ হবে না। ঘরের মাঠে টুর্নামেন্ট হওয়ায় ৫বার চ্যাম্পিয়ন ভারত সর্বশক্তি দিয়ে মাঠে নামবে। বিগত দুই আসরে বাংলাদেশের কাছে খোয়ানো সাম্রাজ্য ও শ্রেষ্ঠত্ব ফিরে পেতে মরিয়া সুনীল ছেত্রির দেশের মেয়েরা। এছাড়া প্রতিবারের পরাশক্তি নেপালও এবার শিরোপার জন্য মুখিয়ে আছে।

বাংলাদেশ দল এই কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা এবং নিজেদের আধিপত্য দৃঢ় করতে পুরোপুরি প্রস্তুত। টুর্নামেন্ট শুরুর আগে কঠোর অনুশীলনের মাধ্যমে নিজেদের ফিটনেস ও কৌশলে দারুণ ধার বাড়িয়েছেন মারিয়াতহুরারা।

টিম টাইগ্রের্সের স্বপ্ন পূরণে নির্দিষ্ট কোনো প্রতিপক্ষের চেয়েও বড় বাঁধা আবহাওয়া। তার উপর অনুশীলন ভেন্যু নিয়ে আয়োজক দেশ ভারতের নানা তালবাহানায় রীতিমত বিরক্ত পিটার বাটলারের শিষ্যরা।

জওহরলাল নেহেরুর ফাতোর্দা স্টেডিয়ামের সবুজ গালিচায় মালদ্বীপ ম্যাচের আগে বুধবার আরো একবার অনুশীলনের সুযোগ পাবে ঋতুপর্ণাআফঈদারা।

৬ জাতির এই টুর্নামেন্ট বৃহস্পতিবার (২৮ মে) মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা।

 

মোহাম্মদ হাসিব/এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More