শনিবার, মে ৩০, ২০২৬
শনিবার, মে ৩০, ২০২৬

নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ-ভারত দ্বৈরথ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ রবিবার (৩১ মে) দেখা যাবে সাউথ এশিয়ান ক্ল্যাশ। ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ।

সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৬এ রবিবার (৩১ মে) দেখা যাবে সাউথ এশিয়ান ক্ল্যাশ। ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। সেমিফাইনাল নিশ্চিত করা দুদলের সামনে বিগ্রুপ সেরা হওয়ার লক্ষ্য।

আগামীকাল (৩১ মে) রাত ৮টায় জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশভারত।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে আজ (শনিবার, ৩০ মে) সকালে জওহরলাল নেহেরু স্টেডিয়াম সংলগ্ন ডন বক্সো কলেজ মাঠে নিবিড় অনুশীলন করেছে বাংলাদেশ দল। মালদ্বীপ ম্যাচে রক্ষণভাগের দুর্বলতায় দুটি গোল হজম করতে হওয়ায় আজ ডিফেন্স লাইনের ভুলত্রুটি শুধরে নিতে বাড়তি কাজ করেছেন কোচ পিটার বাটলার।

তিনি বলেন, মনিকা চাকমা দলে ফিরছে, এছাড়াও আরো কিছু পরিবর্তন আসতে পারে মূল একাদশে। এই বিষয় নিয়ে ম্যাচের দিন সকালে সিদ্ধান্ত নেবো।

পিটার বাটলার বলেন, আমরা ফাইনাল খেলতে চাই। কোনো ম্যাচই আলাদা না, সবগুলোই আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ।

ফিফা রেঙ্ককিং কিংবা মাঠের লড়াই, সবটাতেই এগিয়ে ভারত। তবে প্রতিপক্ষ যখন বাংলাদেশ, তখন ফুটবলের সবুজ গালিচার লড়াইটায় আসল হয়ে দাঁড়ায়।

নারী সাফ চ্যাম্পিয়নশিপে ৯ বারের দেখায়, ৬টিতে জয় পেয়েছে ভারত। বিপরীতে বাংলাদেশ জিতছে দুবার, ড্র হয়েছে ১টি।

টানা দুবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ শুরুটা জয় দিয়ে করেছে ঠিক কান্তু এবার লক্ষ্য নিজেদের আরেকবার পরখ করে নেওয়ার। সাউথ এশিয়ান ক্লাসিকোটা তাই অন্য যে কোনো ম্যাচের চেয়ে একেবারেই ভিন্ন হতে যাচ্ছে।

 

মোহাম্মদ হাসিব/এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More