সাগরে আটকে ছিল সেন্টমার্টিন থেকে কক্সবাজারগামী জাহাজ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সেন্টমার্টিন থেকে কক্সবাজার ফিরে আসার পথে ইঞ্জিন বিকল হয়ে মাঝ সাগরে ৩ শতাধিক পর্যটক নিয়ে আটকে পড়েছিল ‘কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন‘ নামে জাহাজ।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল ৫টায় টেকনাফের বাহারছড়া সংলগ্ন সাগরে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সেটি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়।

সি ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইঞ্জিন সমস্যা দেখা দেওয়ায় জাহাজটি আটকা পড়েছিল। এখন সেটি কক্সবাজারের উদ্দেশে রওনা দিয়েছে আমি জাহাজের মাস্টারের সঙ্গে কথা বলেছি।

উল্লেখ্য, গত ১ ডিসেম্বর থেকে কক্সবাজার–সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হয়, যা চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More