দীপ্ত নিউজ
জাতীয়

সলিমুল্লাহ খানসহ ১০ জন পাচ্ছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সলিমুল্লাহ খানসহ ১০ জন পাচ্ছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার

বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ২০২৪ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১০ জন কবি ও লেখক। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রস্তাবক কমিটির সুপারিশ এবং পুরস্কার কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে বাংলা একাডেমির নির্বাহী পরিষদ ২০২৪ সালের সাহিত্য পুরস্কারের অনুমোদন দিয়েছে।

পুরস্কারপ্রাপ্তরা হচ্ছেন–

কবিতা: মাসুদ খান

কথাসাহিত্য: সেলিম মোরশেদ

নাটক ও নাট্যসাহিত্য: শুভাশিস সিনহা

প্রবন্ধ/গদ্য: সলিমুল্লাহ খান

শিশুসাহিত্য: ফারুক নওয়াজ

অনুবাদ: জি এইচ হাবীব

গবেষণা: মুহম্মদ শাহজাহান মিয়া

বিজ্ঞান: রেজাউর রহমান

মুক্তিযুদ্ধ: মোহাম্মদ হাননান

ফোকলোর: সৈয়দ জামিল আহমেদ

আগামী ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা ২০২৫–এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেবেন।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।