শিরোনাম
কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীরসপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা করে সময় দিন দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটক সমাগমের প্রত্যাশা বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেই বড় দুই তারকা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর
দীপ্ত নিউজ
রাজনীতি

সরকার সুষ্ঠু নির্বাচন করবে: তথ্যমন্ত্রী

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
সরকার সুষ্ঠু নির্বাচন করবে: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ

ইউরোপের নির্বাচনে আমরা পর্যবেক্ষণ করতে যায় না তাই আমাদের নির্বাচন তারা পর্যবেক্ষণ করতে না আসলে কারো কিছু যায় আসে না। তবে সরকার সুষ্ঠু নির্বাচন করবে আর সেই নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ইইউ নির্বাচন পর্যবেক্ষণে না এলেও সার্কভুক্ত দেশগুলোর পর্যবেক্ষকরা আসার আগ্রহ দেখিয়েছেন। হরতাল অবরোধের জন্য কর্মীদের প্রস্তুত থাকা সংক্রান্ত বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করেন তথ্য মন্ত্রী। 

২০১৩ ও ১৪ সালে হরতাল অবরোধের নামে সহিংসতা করে জনগণের কাছে প্রত্যাক্ষ্যাত হয়েছে বিএনপি। এবারও এমন কর্মসূচি দিলে জনগনই তাদেরকে প্রতিহত করবেন বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

রুনা আনসারী/পূর্ণিমা/দীপ্ত নিউজ