শিরোনাম
বর্তমান পৃথিবীতে মৃত্যুর অন্যতম সবচেয়ে বড় কারণ ‘লাইফস্টাইল ডিজিজ’ ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক কক্সবাজারে সাগরে ভেসে এল আরেক পর্যটকের লাশ, নিহত বেড়ে ৫ বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে : রুহুল কবির রিজভী ‘সব সন্তানের নামও মনে রাখতে পারি না’, ৫৮ সন্তানের বাবা সাদিকের গল্প হুতিদের হামলার শঙ্কামার্কিন কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ যাদুকাটা নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দুইজনকে কারাদণ্ড আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সরকারের পক্ষে ভোট চাইলেন জামালপুরের ডিসি

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
সরকারের পক্ষে ভোট চাইলেন জামালপুরের ডিসি

 

সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বর্তমান আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করতে ভোট চাইলেন জামালপুরের জেলা প্রশাসক মোঃ ইমরান আহমেদ।

সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে মাদারগঞ্জ পৌরসভার নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আমাদের স্বাধীনতার সুফল যোগাযোগ ও উন্নয়ন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। যে সরকার এই উন্নয়ন করেছে সেই সরকারকে আবার পুনরায় নির্বাচিত করতে হবে। এটা হবে আমাদের প্রত্যেকের অঙ্গীকার।

পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে মাদারগঞ্জ পৌর মেয়র মির্জা কবিরের সভাপতিত্বে আ.লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, পুলিশ সুপার কামরুজ্জামান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এর আগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দেওয়ানগঞ্জ পৌরসভা আয়োজিত একটি অনুষ্ঠানে বর্তমান আ.লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করতে প্রকাশ্যে ভোট চান দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল চন্দ্র ধর। পরে ওসির বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তার পুলিশিং কার্যক্রম নিয়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। এ প্রেক্ষিতে গত ২৫ আগষ্ট ওসি শ্যামল চন্দ্রতে জামালপুর পুলিশ লাইন্সে বদলী করা হয়।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।