শিরোনাম
সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ জায়গা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতা বহিষ্কার অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান কক্সবাজার রিসোর্টে ছেলে, মেয়ে ও নাতির মৃত্যু‘আমাদের আর কেউ রইল না, কী নিয়ে বেঁচে থাকব’ নুডলস খেয়ে একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু! ঢাকা-রিয়াদ রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট স্থগিত অগ্নিকাণ্ডের ঘটনায় টুপটুপ রিসোর্ট ম্যানেজার আটক প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান ইবনে সিনার ওষুধ কারখানায় আগুন কক্সবাজার রিসোর্টে আগুনপুড়ে মারা গেলেন একই পরিবারের ৬ জন, লাফ দিয়ে বাঁচলেন আশিকুল
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

সড়ক দুর্ঘটনায় পথচারীসহ ৩ জন নিহত

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
সড়ক দুর্ঘটনায় পথচারীসহ ৩ জন নিহত
কুমিল্লা

কুমিল্লার চান্দিনায় বাস–মটরসাইকেল সংঘর্ষে দু’পথচারীসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১০জন।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল পৌঁনে ১০টায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার হারিখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চান্দিনা গণিপুর গ্রামের আলমগীর হোসেন, হারিখোলা বেদে পল্লীর বাহরাম মিয়া ও মোটরসাইকেল আরোহী দেবীদ্বার উপজেলার কুরছাপ গ্রামের আবুল কালাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌঁনে ১০টার দিকে চট্টগ্রামমুখী যাত্রীবাহী একটি বাস হারিখোলা মাজার এলাকায় পৌঁছলে একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে মহাসড়কে আছড়ে পড়ে। এ সময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুই পথযাত্রী ঘটনাস্থলে নিহত হয়। গুরুতর আহত হয় মোটরসাইকেল আরোহীসহ বাস যাত্রীরা। হাসপাতালে নেয়ার পথে মোটরসাইকেল আরোহীর মৃত্যু ঘটে।

শাকিল মোল্লা/পূর্ণিমা/দীপ্ত নিউজ