শিরোনাম
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে শরীয়তপুরের ৫ ব্যবসায়ী নিহত পোষা বিড়ালকে পিটিয়ে হত্যা, বিচার চেয়ে মৃতদেহ খাঁচায় নিয়ে থানায় মালিক সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী নাটোরে বাস-ট্রাক সংঘর্ষনতুন চাকরিতে যোগ দিয়ে বাড়ি ফেরা হলো না আনোয়ারের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আগুনের পাশেই মদপানে মত্ত দম্পতি বিএসটিআই-বিসিএসআইআরসহ তিন ল্যাবে পরীক্ষিত কাজী ফার্মস কিচেনের মাফিন বুধবার ৩ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় চিকিৎসা শেষে স্যাটেলাইট কলার পরিয়ে প্রকৃতিতে অবমুক্ত করা হলো ‘মেছোবিড়াল’ ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৪
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সচল হলো মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
সচল হলো মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন

৮৭ দিন পর চালু হলো মেট্রোরেলের মিরপুর–১০ স্টেশন। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল থেকে স্টেশনটি থেকে যাতায়াত করতে পারায় স্বস্তি ফিরেছে যাত্রীদের মধ্যে।

জুলাই আন্দোলনে রাজধানীতে মেট্রোরেলের অন্যতম গুরুত্বপূর্ণ দুটি স্টেশন কাজীপাড়া ও মিরপুর–১০ ক্ষতিগ্রস্ত হওয়ার পর বিগত সরকারের পক্ষ থেকে বলা হয়েছিলো, স্টেশন দুটি রক্ষণাবেক্ষণ শেষে চালু করতে অন্তত এক বছর সময় লাগবে।

তবে এক বছর নয়, দুমাসের মাথায় গত ২০ সেপ্টেম্বর চালু হয় কাজীপাড়া মেট্রোস্টেশনটি। এরপর থেকেই নগরবাসীর প্রতীক্ষা, কবে সচল হবে ব্যস্ততম স্টেশন মিরপুর–১০।

অবশেষে আনুষ্ঠানিকভাবে সুখবর দিল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। গত ১৯ জুলাই বন্ধ হওয়ার দুই মাস ২৭ দিনের মাথায় আজ মঙ্গলবার থেকে মিরপুর–১০ স্টেশনে ফের শুরু হয়েছে যাত্রী ওঠানামা। শুধু তাই নয়, এখন থেকে শুক্রবার মেট্রোরেলের হেডওয়ে বা দুই ট্রেনের মধ্যে বিরতির সময় ১২ মিনিট থেকে কমিয়ে ১০ মিনিটে নামিয়ে আনার সিদ্ধান্তও নিয়েছে কর্তৃপক্ষ।

মিরপুর ১০ মেট্রো স্টেশন চালুর পর স্বস্তির কথা জানালেন নগরবাসী।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, শিগগির চালু হতে যাচ্ছে স্টেশনে না গিয়ে মেট্রোরেলের কার্ড রিচার্জ সুবিধাও।