১০
জাতীয় সংসদ মসজিদে অজু করতে গিয়ে পানি পাননি ঢাকা–১৪ আসনের সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান।
রবিবার (২৯ মার্চ) দুপুর দেড়টার দিকে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নিজ ভেরিফায়েড ফেসবুকে তিনি একটি পোস্ট দিয়েছেন।
‘দীপ্ত নিউজ‘ পাঠকদের জন্য পোস্টটি হুবহু তুলে ধরা হলো—
পোস্টে ব্যারিস্টার আরমান লিখেন, ‘সংসদ মসজিদে অজু করতে গিয়ে দেখি পানি নেই। এখন বুঝতে পারছি– আমার ধৈর্যই পরীক্ষা নেওয়া হচ্ছে! ধৈর্য দাও খোদা!’
তবে, এই ঘটনা কবে ঘটেছে সেটি পোস্টে উল্লেখ করেননি ব্যারিস্টার আরমান।
এসএ