শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
রাজনীতি

সংসদ থেকে পদত্যাগ বিএনপির পতন ডেকে আনবে; ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সংসদ থেকে পদত্যাগ বিএনপির পতন ডেকে আনবে; ওবায়দুল কাদের

সংসদ থেকে পদত্যাগ বিএনপির পতন ডেকে আনবে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রবিবার মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বিএনপির বিরূপ আচরণের সমালোচনা কোরে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে ফেলা যাবেনা। কারণ শিকড় অনেক গভীরে।

দীর্ঘ সাত বছর পর রবিবার মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকাল থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা সমাবেশস্থল সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হন। এতে আওয়ামী লীগ নেতারা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন এবং দেশবিরোধী ষড়যন্ত্র করায় বিএনপির সমালোচনা করেন।

বিরোধীদলের অপপ্রচারের সমালোচনা কোরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সরকারের কাছে পাঁচ মাস আমদানি করার রিজার্ভ আছে। তিনি বলেন, ধাক্কা দিয়ে আওয়ামী লীগকে ফেলা যাবেনা। কারণ তার শিকড় অনেক গভীরে।

গণসমাবেশে প্রধানমন্ত্রীকে অসম্মান করে বক্তব্য দেয়ায় বিএনপি নেতাদের সমালোচনা করেন ওবায়দুল কাদের।