শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬

ইনকিলাব মঞ্চ-পুলিশ সংঘর্ষ, সদস্য সচিব জাবের আহত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

শহিদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনরত ইনকিলাব মঞ্চ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটেছে। এ ঘটনায় ইনকিলাব মঞ্চ সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরসহ কয়েকজনকে আহত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে ইনকিলাব মঞ্চ নেতাকর্মীরা যমুনা অভিমুখে যেতে চাইলে পুলিশ বাধা দেয়।

একপর্যায়ে পুলিশ ব্যারিকেড ভেঙে তারা সামনে এগিয়ে যেতে চাইলে তাদের ওপর চড়াও হয় পুলিশ। লাঠিচার্জসহ সাউন্ড গ্রেনেড ও কাঁদুনে গ্যাস ছুড়ে।

এ ঘটনায় সাউন্ড গ্রেনেডের স্প্লিন্টার আঘাতে ইনকিলাব মঞ্চ সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরসহ বেশ কয়েকজন আহত হলে তাদের ঢাকা মেডিকেলে নেয়া হয়।

হাসপাতাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. ফারুক বলেন, “তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে কেউ গুলিবিদ্ধ নয়।”

উল্লেখ্য, শহিদ হাদি হত্যার বিচার চেয়ে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে যমুনা সামনে অবস্থান নেন ইনকিলাব মঞ্চ নেতাকর্মীরা।

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More