শিরোনাম
১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২১ অক্টোবর ২০২৬ বুধবার (২১ অক্টোবর ২০২৬) নামাজ পড়ার সময়সূচি বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা, ২১ অক্টোবর ২০২৬ বিজয়া দশমী আজ, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব ‘সবচেয়ে খারাপ বাংলাদেশের সাংবাদিকগুলো, এগুলোরে কুত্তার মতো পেটানো দরকার’
দীপ্ত নিউজ
রাজনীতি

শোকজ: বিএনপি থেকে আরও ২৪ ঘণ্টা সময় পেলেন ফজলুর রহমান

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
শোকজ: বিএনপি থেকে আরও ২৪ ঘণ্টা সময় পেলেন ফজলুর রহমান

‘বিতর্কিত মন্তব্য’ করায় বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ফজলুর রহমান‘কে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জবাব দিতে আরও ২৪ ঘণ্টা সময় দিয়েছে বিএনপি।

সোমবার (২৫ আগস্ট) তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই সময় বাড়ানো হয়। বিএনপি দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে, দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফজলুর রহমান বলেন, ‘মুক্তিযুদ্ধবিরোধী জামায়াত–শিবির লোকজনের বিরুদ্ধে আমি কথা বলেছি, বলব। আমার কথার মাধ্যমে যদি কাউকে অসম্মান বা আঘাত করা হয়ে থাকে, তারা পলিটিক্যালি জবাব দেবে। এটার জন্য পরস্পরকে হত্যা করার কথা বলা যায় না।’

 

তিনি আরও বলেন, ‘আমি আমার দলের সঙ্গে কথা বলার আগে কোনো কথা বলব না। আমার বাসার সামনে মব সৃষ্টি করা হচ্ছে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার নির্বিঘ্নে বাঁচার অধিকার আছে। আইনশৃঙ্খলা বাহিনীসহ সবার কাছে অনুরোধ, আমার ও আমার পরিবারের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করুন।

এর আগে, রবিবার (২৪ আগস্ট) বিএনপি কেন্দ্রীয় দপ্তর থেকে জুলাই গণঅভ্যুত্থানসহ বিভিন্ন ইস্যুতে বিতর্কিত বক্তব্য দেওয়ার কারণে ফজলুর রহমান‘কে শোকজ নোটিশ দেওয়া হয়। সেখানে বলা হয় ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে হবে।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।