শিরোনাম
সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির এলপিজি ব্যবসায়ীদের দু’দিনের ধর্মঘট প্রত্যাহার হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩২৭ প্রাথমিকের শিক্ষক প্রশিক্ষণ আড়াই থেকে তিন বছর করার পরিকল্পনা দুর্গাপূজায় বেনাপোল বন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ
দীপ্ত নিউজ
করপোরেট কর্নার

শেষ হলো “আকিজ টেবলওয়্যার আর্ট অব প্লেটিং: সিজন ২”

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
শেষ হলো “আকিজ টেবলওয়্যার আর্ট অব প্লেটিং: সিজন ২”

গ্র্যান্ড ফিনালের মধ্য দিয়ে সম্প্রতি শেষ হলো “আকিজ টেবলওয়্যার আর্ট অব প্লেটিং: সিজন ২”–এর আসর। সৃজনশীল এই শো শিখিয়েছে রান্নাঘর শিল্পের মঞ্চে পরিণত করতে আর খাবারের উপস্থাপনাকে নিয়ে গেছে নতুন উচ্চতায়।

২৫,০০০ প্রতিযোগীর মধ্যে থেকে “আকিজ টেবলওয়্যার আর্ট অব প্লেটিং: সিজন ২”–এ শীর্ষ ২০০ জন ফিজিক্যাল রাউন্ডে উত্তীর্ণ হন, সেখান থেকে মাত্র ৩০ জন প্লেটিং শিল্পী “প্লেটিং মায়েস্ট্রো” খেতাবের জন্য লড়াই করেন।

নিজের অসাধারণ প্লেটিং দক্ষতা দিয়ে সবাইকে পেছনে ফেলে বিজয়ী হিসেবে “প্লেটিং মায়েস্ট্রো” খেতাব অর্জন করেন মোহাম্মদ গোলাম রাব্বি। তিনি পেয়েছেন ১০,০০,০০০ টাকার নগদ পুরস্কার, একটি প্রফেশনাল প্লেটিং কোর্স, জাতীয় গণমাধ্যমে পরিচিতি এবং আকিজ টেবলওয়্যারের এক্সক্লুসিভ ডিনার সেট।

এছাড়া, ইফফাত জেরিন সরকার “প্লেটিং আইকন” (প্রথম রানার–আপ) হিসেবে জিতেছেন ৫,০০,০০০ টাকা। ডা. রওজাতুল রুম্মান “প্লেটিং ম্যাভেরিক” (দ্বিতীয় রানার–আপ) হিসেবে পেয়েছেন ৩,০০,০০০ টাকা। হুমায়ুন কবির এবং নওশিন মুবাশশিরা রোদেলা “প্লেটিং মাস্টারমাইন্ড” হিসেবে (যথাক্রমে চতুর্থ ও পঞ্চম) প্রত্যেকে পেয়েছেন ১,০০,০০০ টাকা। নগদ পুরস্কারের পাশাপাশি সকল বিজয়ী পেয়েছেন প্রফেশনাল প্লেটিং কোর্স, জাতীয় গণমাধ্যমে পরিচিতি এবং আকিজ টেবলওয়্যারের এক্সক্লুসিভ ডিনার সেট।

দীপ্ত টেলিভিশন, বাংলাভিশন, আরটিভি এবং চরকিতে সম্প্রচারিত এই শো সারাদেশে দর্শকদের মুগ্ধ করেছে। প্রতিযোগীরা দেশি–বিদেশি খাবারকে রূপ দিয়েছেন দৃষ্টিনন্দন ও অতুলনীয় শিল্পকর্মে, যা মূল্যায়িত হয়েছে নান্দনিকতা, কারিগরি দক্ষতা এবং সাংস্কৃতিক গভীরতার ভিত্তিতে।

প্লেটিং শিল্পীদের অসাধারণ প্রতিভা দেখে, আকিজ টেবলওয়্যার খুব শীঘ্রই সিজন ৩ নিয়ে আসার পরিকল্পনা করছে।

 

মোজাম্মেল/এমএম/এসএ