শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
রাজনীতি

শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে আসবেঃ ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে আসবেঃ ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের বলেন, ‘এরই মধ্যে তারা নির্বাচনের প্রস্তুতি নিয়েছে। কোথায় কত টাকা-পয়সা তারা দেবে, সবকিছুর খোঁজখবর আমাদের কাছে আছে। টাকার উৎসও আমরা জানি। শেষ পর্যন্ত তারা নির্বাচনে আসবে।’

বিএনপির আন্দোলন নিয়ে তিনি বলেন, তাদের আন্দোলনের মূল লক্ষ্য রাজনৈতিক সরকার পরিবর্তনের। বৈশ্বিক কারণে দেশ যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তা উত্তোরণ তাদের লক্ষ্য নয়। তাদের উদ্দেশ্য ক্ষমতায় যাওয়া। সেই পরিবর্তন কেবল নির্বাচনের মধ্য দিয়েই হবে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচন চায়। তাদের শর্ত সেটা হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীন। অথচ যেটার কোনো অস্তিত্ব নেই। যেটা আদালত নাকচ করে দিয়েছে। কাজেই নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীন। এটি কোনো আজিজ মার্কা কমিশন না। এটির আইনগত ভিত্তি আছে। ভুলত্রুটি থাকলে তা দূর করে তারা ভবিষ্যতে আরও পারফেক্ট হবে। এই কমিশনের অধীনে নির্বাচনে অংশ নেয়ায় আপত্তির কোনো কারণ দেখছি না।