রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শেষবার নকআউটে ইংল্যান্ডকে হাতের গোলে হারিয়েছিল আর্জেন্টিনা, জেনে নিন ইতিহাস

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
বিশ্বকাপ নকআউট পর্বে আর্জেন্টিনা ও ইংল্যান্ড লড়াই ফিরছে প্রায় ৪ দশক পর।

বিশ্বকাপ নকআউট পর্বে আর্জেন্টিনা ও ইংল্যান্ড লড়াই ফিরছে প্রায় ৪ দশক পর। ফলে ম্যাচের আগে নতুন করে আলোচনায় উঠে এসেছে ১৯৮৬ সালের সেই ঐতিহাসিক কোয়ার্টার ফাইনাল, যেখানে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোল ফুটবল ইতিহাসের অন্যতম বিতর্কিত মুহূর্ত হয়ে আছে।

সবশেষ ২০০২ বিশ্বকাপ গ্রুপ পর্বে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে পেনাল্টি থেকে গোল করে দলকে জয় এনে দিয়েছিলেন ডেভিড বেকহ্যাম।

এরপর কেটে গেছে ২৪ বছর, কিন্তু বিশ্বকাপে আর আলবিসেলেস্তাদের মুখোমুখি হয়নি ইংল্যান্ড।

অবশেষে সেই অপেক্ষার অবসান হচ্ছে। আগামী ১৬ জুলাই আটলান্টায় বিশ্বকাপ সেমিফাইনালে আবারও মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ২০০২ সালে গ্রুপ পর্বে খেললেও নকআউট পর্বে সবশেষ দুই দল মুখোমুখি হয়েছিল ১৯৮৬ সালে। যেখানে ২১ ব্যবধানে জয় পেয়েছিল আর্জেন্টিনা।

বিশ্লেষকদের মতে, ১৯৮৬ সালের ২২ জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত আর্জেন্টিনা ও ইংল্যান্ড ম্যাচটি কেবল একটি ফুটবল ম্যাচ ছিল না, এর সঙ্গে জড়িয়ে ছিল ইতিহাস, রাজনীতি ও দুই দেশের আবেগ।

ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার মাত্র ৪ বছর আগে (১৯৮২ সালে) ফকল্যান্ড দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণ নিয়ে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের (ইংল্যান্ড) মধ্যে একটি রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল। যা ফকল্যান্ড যুদ্ধ (Falklands War) নামে পরিচিত এবং যুদ্ধে আর্জেন্টিনার পরাজিত হয়েছিল। ফলে ফুটবল মাঠে দুই দলের মুখোমুখি হওয়াটা দুই দেশের মানুষের কাছেই এক ভিন্ন মাত্রার মর্যাদার লড়াইয়ে রূপ নিয়েছিল।

ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে মাত্র ৪ মিনিটের ব্যবধানে ফুটবল ইতিহাসের দুটি চিরস্মরণীয় গোল উপহার দেন আর্জেন্টিনা অধিনায়ক ডিয়েগো ম্যারাডোনা।

ম্যাচের ৫১তম মিনিটে ইংলিশ ডিফেন্ডার স্টিভ হজের ক্লিয়ার করা বলের দিকে একসঙ্গে লাফিয়ে ওঠেন ম্যারাডোনা ও গোলরক্ষক পিটার শিলটন। উচ্চতায় পিছিয়ে থাকলেও ম্যারাডোনা বাম হাত দিয়ে বল জালে পাঠান। তিউনিসিয়ার রেফারি আলি বিন নাসের ঘটনাটি দেখতে না পাওয়ায় গোলটি বৈধ হিসেবে গণ্য হয়।

ম্যাচ শেষে গোল নিয়ে ম্যারাডোনা রসিকতা করে বলেছিলেন, ‘কিছুটা ম্যারাডোনার মাথা দিয়ে, আর কিছুটা ঈশ্বরের হাত দিয়ে গোলটি হয়েছে।’

পরবর্তীতে এই গোলটি ফুটবল ইতিহাসে ‘হ্যান্ড অব গড’ নামে নামে পরিচিতি পায়। এরপর ম্যারাডোনা আরও একটি গোল করেন, যা পরে ‘গোল অব দ্য সেঞ্চুরি’ হিসেবে স্বীকৃতি পায়। শেষ পর্যন্ত ২১ গোলের জয় পায় তারা এবং সেই বিশ্বকাপে শিরোপাও জিতেছিল আর্জেন্টিনা।

ফলে প্রায় ৪০ বছর পর আবারও বিশ্বকাপ নকআউট পর্বে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা।

তাই ম্যাচের আগে আবারও আলোচনায় ম্যারাডোনার সেই হ্যান্ড অব গডগোল।

পরিসংখ্যান বলছে, বিশ্বকাপে দুই দলের পাঁচ দেখায় ফলাফলের বিচারে এগিয়ে ইংল্যান্ড। তবে নকআউট পর্বের সবচেয়ে আলোচিত দুই লড়াই—১৯৮৬ ও ১৯৯৮—দুটিতেই শেষ হাসি হেসেছিল আর্জেন্টিনা।

দুই দলের আগের পাঁচ লড়াইয়ের ফলাফল

১৯৬২ (গ্রুপ পর্ব): ইংল্যান্ড ৩১ আর্জেন্টিনা

১৯৬৬ (কোয়ার্টার ফাইনাল): ইংল্যান্ড ১০ আর্জেন্টিনা

১৯৮৬ (কোয়ার্টার ফাইনাল): আর্জেন্টিনা ২১ ইংল্যান্ড— ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ ও ‘গোল অব দ্য সেঞ্চুরি’র ম্যাচ

১৯৯৮ (শেষ ষোল): আর্জেন্টিনা ২২ ইংল্যান্ড (পেনাল্টিতে আর্জেন্টিনার ৪৩ জয়)—মাইকেল ওয়েনের অসাধারণ গোল এবং ডেভিড বেকহ্যামের লাল কার্ডে আলোচিত ম্যাচ।

২০০২ (গ্রুপ পর্ব): ইংল্যান্ড ১০ আর্জেন্টিনা— ডেভিড বেকহ্যামের পেনাল্টি গোলে জয়

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More