শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
বাংলাদেশ

শেরপুরে শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শেরপুরে শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শেরপুরের শ্রীবরদী উপজেলার ৭নং ভেলুয়া ইউনিয়ন শ্রমিক লীগের ত্রি–বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঝগড়ারচর বাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চান। তিনি বক্তব্যের একপর্যায়ে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন আমরা তাকেই ভোট দিয়ে নির্বাচিত করব। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবার নৌকায় ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান তিনি।

সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো, সুন্দর আলী। উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সুজন রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, জেলা শ্রমিক লীগে সাধারণ সম্পাদক আমিনুর রহমান মুকুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক জাহিদুল ইসলাম জুয়েল, উপজেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাশেম, সাধারণ সম্পাদক বণিজ উদ্দিন, ইউনিয়ন যুব লীগের সভাপতি হাবিবুর রহমান আরজু। সম্মেলনে সভাপতিত্ব করেন ৭ নং ভেলুয়া ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক আলমাছ আলী।

সম্মেলনে দ্বিতীয় পর্বে বিনাপ্রতিবন্দ্বীতায় ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক আলমাছ আলীকে সভাপতি ঘোষণা করা হয়। সাধারণ সম্পাদক পদে একাধিক প্রতিদ্বন্দ্বী থাকায় পরবর্তীতে এ পদটি ঘোষণার সিদ্ধান্ত হয়। এদিকে সম্মেলনকে ঘিরে ঝগড়ারচর বাজারে বিরাজ করছিল উৎসবের আমেজ। সম্মেলনস্থলে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকদের সমাগম ঘটে।

মঞ্জুরুল আহসান/শায়লা/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।