দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

শেখ হাসিনা দেশে আসবে কি না সেটা সময় বলবে: পার্থ

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
শেখ হাসিনা দেশে আসবে কি না সেটা সময় বলবে: পার্থ
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।

 

‘শেখ হাসিনা দেশে আসবে কি আসবে না সেটা সময় বলে দেবে। তবে আমি মনে করি এখনো সেই সময় হয়নি’— বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।

তিনি বলেন, “২৪ এর হত্যা ও অত্যাচার এখনো বাংলাদেশের মানুষের ভুলে নেই। আমার মনে হয় না সে দেশে ফিরে আসা বাস্তব।”

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকালে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট এলাকায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ প্রায় আড়াই বছর আগে দেশ থেকে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার পর তাদের রাজনৈতিক কোনো কার্যক্রম নেই। তবে হাতে গোনা কয়কজন মিছিল করে। আওয়ামী লীগ যদি রাজনীতিতে ফিরে আসতে চায় তবে অনেক চিন্তা ভাবনা করে আসবে হবে।

তিনি বলেন, জুলাই অস্বীকার করে রাজনীতি করার সুযোগ নেই। জুলাইয়ের ব্যাপারে তাদের ক্ষমা চাইতে হবে। দোষীদের সাজা হবে। এরপর দেশের মানুষ চাইলে তাদের রাজনীতি সুযোগ দেবে। তবে সেটা সময় বলে দেবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ আগে বলতো দেশে জঙ্গিতে ভরা। এখন বলে দেশে গণতন্ত্র নেই। অথচ তারা ১৭ বছর গণতন্ত্রকে ধ্বংস করে গেছে। আমরা নির্বাচিত হয়ে দেশের গণতন্ত্রকে উদ্ধার করেছি। কিন্তু আওয়ামী লীগের কাছে গণতন্ত্রের কথা মানায় না।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ বলতো বিএনপি ক্ষমতায় আসলে দেশে পূজা হবে না। বাংলাদেশে আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে পূজা হলো। শেখ হাসিনা দেশে আসবে কি আসবে না সেটা সময় বলে দেবে। তবে আমি মনে করি এখনো সেই সময় হয়নি। ২৪ এর হত্যা ও অত্যাচার এখনো মানুষ ভোলেনি।

এ সময় জেলা ও বিভিন্ন ইউনিয়নের বিজেপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।