দীপ্ত নিউজ
জাতীয়

শুক্রবার থেকে বন্ধ হচ্ছে পর্ন ওয়েবসাইট: আইন উপদেষ্টা 

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
শুক্রবার থেকে বন্ধ হচ্ছে পর্ন ওয়েবসাইট: আইন উপদেষ্টা 

শুক্রবার (১৪ মার্চ) থেকে দেশের পর্নোগ্রাফির সব ওয়েবসাইট বন্ধ করা হবে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি এ কথা জানান।

আসিফ নজরুল বলেন, ৫ আগস্টের পর দেশে পর্নোগ্রাফির অনেক ওয়েবসাইট চালু আছে ও চালু করা হয়েছে। সেগুলো আমাদের নজরে এসেছে। ফলে রাষ্ট্রের পক্ষ থেকে সেসব ওয়েবসাইট অচিরেই বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ এটার সঙ্গে ধর্ষণের সম্পর্ক রয়েছে।

আইন উপদেষ্টা আরো বলেন, পর্নোগ্রাফির ওয়েবসাইট বন্ধে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। আশা করছি শুক্রবারের মধ্যে বন্ধ করে দেওয়া হবে।

ইএ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।