শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬
শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬

শিক্ষকরা যদি অন্য পেশায় থাকে তাহলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, অনুমতি ছাড়া যে কোনো প্রতিষ্ঠানের শিক্ষকরা অন্য পেশায় যুক্ত থাকলে অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকfলে চাঁদপুর জেলার কচুয়ায় নিজ নির্বাচনী এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শিক্ষকতার পাশাপাশি অন্য কোনো পেশায় যুক্ত হতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে।

শিক্ষামন্ত্রী বলেন, কোথাও দায়িত্বে অবহেলা কিংবা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তার জন্য গণমাধ্যম রিপোর্ট প্রচার করতে পারে। এতে প্রমাণ পাওয়া মাত্র ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে সরকার। শুধু তাই নয়, কর্মক্ষেত্রে দায়িত্ব পালনে অবহেলা পেলেই ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার কোনো প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দেয়নি। তারা দুর্নীতি করতে কেবল অবকাঠামো নির্মাণ করেছে। তাই শিক্ষার মানের দিকে কোনো নজর দেয়নি।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাদ্দেক হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান রাসেল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More