বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬
বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

শিক্ষার্থীদের জন্য অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, ‘রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে। অন্যদিকে, শনিবার, সোমবার ও বুধবার শিক্ষার্থীরা স্কুলে উপস্থিত হয়ে অফলাইন ক্লাসে অংশ নেবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘শনিবার স্কুলে ক্লাস হবে। রবিবার অনলাইনে, সোমবার অফলাইনে, মঙ্গলবার অনলাইনে, বুধবার অফলাইনে এবং বৃহস্পতিবার অনলাইনে ক্লাশ হবে। তিনদিন অনলাইনে ও তিন দিন অফলাইনে হবে। এটি মহানগর ও মেট্রোপলিটন এলাকায় হবে। সারা দেশে নয়।’

তিনি বলেন, ‘শিক্ষকরা বিদ্যালয়ে গিয়েই এ অনলাইনে ক্লাস শুরু করবেন।’ ওয়াইফাইসহ অন্যান্য সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

মেট্রোপলিট এলাকার যেসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী বেশি, সেসব প্রতিষ্ঠানে এ সিদ্ধান্ত শুরুতে বাস্তবায়ন হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘সব প্রতিষ্ঠানকে এটিকে বাধ্য করা হচ্ছে না। এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, যাতে শিক্ষাব্যবস্থায় ধ্বস নামে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More