দীপ্ত নিউজ
শিক্ষা

শাবিপ্রবিতে র‍্যাগিং: ১৬ শিক্ষার্থীকে হলে নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শাবিপ্রবিতে র‍্যাগিং: ১৬ শিক্ষার্থীকে হলে নিষিদ্ধ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের অভিযোগে ১৬ শিক্ষার্থীকে আবাসিক হলে থাকতে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও এক ছাত্রীকে মারধরের অভিযোগে প্রমাণিত হওয়ায় এক ছাত্রকে আজীবনের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বুধবার সিন্ডিকেটের সিদ্ধান্তানুযায়ী গত ফেব্রুয়ারিতে র‌্যাগিংয়ের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থীকে  আবাসিক হলে নিষিদ্ধ করা হয়েছে; শিক্ষাজীবনে তারা হলে থাকতে পারবে না।

এছাড়া এক ছাত্রীর গায়ে হাত তোলায় কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের এক ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

তাছাড়া অন্য একটি ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক গাড়ি চালককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বলে জানান উপাচার্য।

 

এমি/দীপ্ত

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।