শিরোনাম
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিক্ষক ও শিশুসহ নিহত ৫ দর্শনা সীমান্ত দিয়ে দেশে আসছে ১৮টি আধুনিক রেলকোচ ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি শনিবার ব্যাংক খোলা নিয়ে নতুন সিদ্ধান্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২২ মণ্ডপে দুই হাজার বিজিবি সদস্য মোতায়েন বিমানবন্দরে ২০ হামলায় নিহত ১৯, আহত ৩৬৪ : সৌদি জোট সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট না থাকলে ব্যবস্থা, সময় বেঁধে দিল কর্তৃপক্ষ দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বৈদেশিক মুদ্রা বিনিময় হার
দীপ্ত নিউজ
জাতীয়

শাপলা চত্বরে নটর ডেম কলেজ শিক্ষার্থীদের অবরোধ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
শাপলা চত্বরে নটর ডেম কলেজ শিক্ষার্থীদের অবরোধ

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও কোটা বাতিলের দাবিতে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বর মোড়ে অবস্থান নিয়েছে নটর ডেম কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার পর শিক্ষার্থীরা সেখানে অবস্থান নেয়। এ সময় “আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না” সহ কোটা সংস্কারের দাবিতে অন্যান্য স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীরা শাপলাচত্বর, সোনালী ব্যাংক, বাংলাদশ ব্যাংক এলাকা অবরোধ করে বিক্ষোভ শুরু করে। অবরোধের ফলে সড়কে তীব্র যানজট তৈরি হয়, বন্ধ হয়ে যায় সব প্রকার যানবাহন চলাচল।

উল্লেখ্য, সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের ওপর সহিংস হামলার প্রতিবাদে দুপুরে এ অবস্থান কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা।

 

এসএ/দীপ্ত সংবাদ