শহীদ আবু সাঈদ হত্যা মামলার আসামি ইমরান গ্রেপ্তার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র–জনতা আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদ হত্যা মামলার অন্যতম আসামি ইমরান চৌধুরী আকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে জামালপুরের ইসলামপুর উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

ইমরান চৌধুরী আকাশ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়াচক্রের সভাপতি। তিনি জামালপুরের ইসলামপুর উপজেলার গঙ্গাপাড়া এলাকার শাহেনশা চৌধুরী শাহিনের ছেলে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, ‘অপারেশন ডেভিল হান্ট‘ এর অংশ হিসেবে অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করা হবে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More