শনিবার, মার্চ ৭, ২০২৬
শনিবার, মার্চ ৭, ২০২৬

রবিবার থেকে শপিংমল-মার্কেটে আলোকসজ্জা বন্ধ রাখার সিদ্ধান্ত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
জ্বালানি তেল সাশ্রয়ের লক্ষ্যে দোকানপাট এবং শপিংমলে আলোকসজ্জা ও অপ্রয়োজনীয় বাতি বন্ধ রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

জ্বালানি তেল সাশ্রয়ের লক্ষ্যে দোকানপাট এবং শপিংমলে আলোকসজ্জা ও অপ্রয়োজনীয় বাতি বন্ধ রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

শনিবার (৭ মার্চ) সংগঠনের সভাপতি হেলাল উদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘এটি (জ্বালানি সংকট) আন্তর্জাতিকভাবে তৈরি হয়েছে। এই সংকটটি তৈরি হয়েছে আমেরিকা, ইসরায়েল এবং ইরান যুদ্ধের কারণে। আমরা মনে করি যেকোনো কারণেই হোক, আমাদেরকে সাশ্রয়ী হতে হবে।

তিনি আরও বলেন, আগামীকাল (রবিবার, ৭ মার্চ) থেকে আমরা সমস্ত মার্কেটে আলোকসজ্জাগুলো বন্ধ রাখব। পাশাপাশি খুব অপ্রয়োজনীয় বাতি যেগুলো আছে সেগুলো আমরা বন্ধ রাখব।

উল্লেখ্য, বাংলাদেশ সরকার ইতোমধ্যেই দেশের অভ্যন্তরে জ্বালানি তেল রেশনিং পদ্ধতির মাধ্যমে সরবরাহ করার উদ্যোগ নিয়েছে।

জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, তেল নিয়ে উদ্বেগের কিছু নেই, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক বাজারে দ্রুততার সাথেই বাড়ছে জ্বালানি তেলের দাম। সারাবিশ্বে তেল সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি বন্ধ থাকায় বিশ্ববাজারে জ্বালানি সংকট তৈরি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More