শপথ গ্রহণ করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা (এমপি)। শুরুতেই শপথ নেন বিএনপি‘র নবনির্বাচিত সদস্যগণ। ৩ ধাপে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনা ১১টা নাগাদ জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এই শপথ অনুষ্ঠান হয়। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
এর আগে, সকাল ৯টা থেকে সংসদ ভবন গেটে নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) গাড়ি প্রবেশ করতে শুরু করে।
প্রচলিত নিয়ম অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল হিসেবে বিএনপি‘র নির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব প্রথমেই সম্পন্ন করা হলো।
গেজেট প্রকাশিত ২৯৬ এমপি শপথ আজ সকালে সংসদ ভবনে অনুষ্ঠিত হবে। ৩০০ আসনবিশিষ্ট সংসদের ২৯৯ আসনে নির্বাচন হলেও দুটি আসনের ফলাফলের গেজেট হয়নি। আসন দুটি হলো চট্টগ্রাম–২ ও চট্টগ্রাম–৪। এছাড়া জামায়াতের প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর–৩ আসনে নির্বাচন হয়নি।
প্রায় দুই দশক বাংলাদেশ গণতন্ত্রহীন থাকার পর ষষ্ঠবারের মতো রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হতে যাচ্ছে বিএনপি। ইতিহাসসেরা ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দুই–তৃতীয়াংশ আসনে বিজয়ী দলটি আজ সরকার গঠন করতে যাচ্ছে। খালেদা জিয়া ২০০৬ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব শেষ করার ২০ বছর পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন তার ছেলে তারেক রহমান।
এসএ