মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬
মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬

লাভেলো আইসক্রিমের এমডি-চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
লাভেলো আইসক্রিমের এমডি-চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঋণ কেলেঙ্কারির অভিযোগে লাভেলো আইসক্রিমের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইকরামুল হক, তার স্ত্রী কোম্পানির চেয়ারম্যান শামীমা নার্গিস হক এবং তাদের মেয়ে পরিচালক মুহসিনিনা তৌফিকা ইকরাম ও মুহসিনিনা সারিকা ইকরামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ।

আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানান, তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক হাফিজুর রহমান।

আবেদনে বলা হয়, ইকরামুল হক, শামীমা নার্গিস হক, সারিকা ইকরাম ও তৌফিক ইকরামের বিরুদ্ধে সীমান্ত ব্যাংকের ঋণ পরিশোধ না করার অভিযোগ রয়েছে। এ অভিযোগ অনুসন্ধানের মধ্যে দুদক জেনেছে, তারা যেকোনো সময় বিদেশে পালিয়ে যেতে পারেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন ঠেকানো দরকার।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More