শিরোনাম
ইউল্যাব শিক্ষার্থী শাহানার সুচিকিৎসার জন্য প্রয়োজন সাড়ে ছয় লাখ টাকা খাদ্য ব্যবসায় বাধ্যতামূলক হলো নিবন্ধন ও লাইসেন্স ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ কোনো ‘দালাল’ মিডিয়া আমাকে থামাতে পারবে না: ইশরাক সব ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির বৃহস্পতিবার খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাকসামে কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান জনগণের সেবায় ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত কাজ করে যাচ্ছি: আইনমন্ত্রী
দীপ্ত নিউজ
সারাদেশ

লাকসামে কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
লাকসামে কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত
ছবি: সংগৃহীত

কুমিল্লার লাকসামে চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই বিকল্প লাইনে ঢাকা–চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ।

বুধবার (২১ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

লাকসাম রেলওয়ে স্টেশন মাস্টার ওমর ফারুক ভূঁইয়া জানান, দুপুর পৌনে একটার দিকে নাওটি স্টেশন এলাকায় পৌঁছালে হঠাৎ কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন।

খবর পেয়ে লাকসাম থেকে উদ্ধারকারী রিলেফ ট্রেন দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে ছেড়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে উদ্ধারকর্মীরা তৎপরতা শুরু হবে বলে জানান স্টেশন মাস্টার।

স্টেশন মাস্টার আরও জানান, মূল লাইনটি ক্ষতিগ্রস্ত ও অবরুদ্ধ থাকলেও বিকল্প লাইন সচল থাকায় কোনো ট্রেনের শিডিউল বিপর্যস্ত হয়নি। বিকল্প রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রেখে মূল লাইন দ্রুত সচল করতে কাজ চালানো হবে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।