শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
বিনোদন

লাইভে এসে বোনকে খুঁজলেন ফারিণ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
লাইভে এসে বোনকে খুঁজলেন ফারিণ!
তাসনিয়া ফারিণ

বাংলাদেশের জনপ্রিয় অভিনয়শিল্পী তাসনিয়া ফারিণ গত ৯ জুন হঠাৎ করেই লাইভে আসেন। তাকে বেশ কিছুটা অগোছালো এলোমেলো মনে হয় এ লাইভে। নির্মাণাধীন এক রাস্তায় তিনি কিছু একটা খুঁজছেন বলে মনে হয়েছে। কথাবার্তার এক ফাঁকে ফারিন জানান তিনি তার বোনকে খুঁজছেন।

ফারিণের এই লাইভ নেট দুনিয়ায় খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। কমেন্টবক্সেও দর্শকরা ফারিণ ও তার বোন সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন। কেউ কেউ বোন সম্পর্কে বিস্তারিত জানতে চান তো কেউ কেউ জানতে চান এটি নতুন কোনো কন্টেন্টের প্রোমোশন কী না! তবে ফারিণ এসব কোনো প্রশ্নেরই উত্তর সেদিন দেননি।

তবে পরের দিন ফারিণ তার স্ট্যাটাসে কিছু ছবি শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন ‘আমার বোনকে কি সত্যিই খুঁজে পাব?’ এই বাক্যটির পরই তিনি লিখেছেন ‘এই ঈদে আসছে ‘নিকষ‘ দীপ্ত প্লেতে। বোঝা যাচ্ছে ফারিণ আসলে ‘নিকষ‘ নামের নতুন এক কন্টেন্টের প্রোমোশনে অংশ নিয়েছেন, যা এই ঈদে রিলিজ হবে দীপ্ত প্লে‘তে।

ইতোমধ্যেই ফারিণের লুক নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে। এখন দেখার বিষয় ফারিণের ‘নিকষ‘ কী নতুন গল্প নিয়ে আসে!

 

এমি/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।