শিরোনাম
দীপ্ত নিউজ
ক্রিকেট

লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন তাসকিন

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন তাসকিন
তাসকিন আহমেদ

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) দল পেয়েছেন তাসকিন আহমেদ। নিলাম থেকে এই বাংলাদেশি পেসারকে দলে নিয়েছে কলম্বো স্ট্রাইকার্স।

নিলামে তাসকিনের ভিত্তিমূল্য ধরা হয়েছিল ৫০ হাজার ডলার। ভিত্তিমূল্যেই তাঁকে দলে ভিড়িয়েছে কলম্বো।

বাংলাদেশি এই পেসারের নাম উঠেছিল পেস বোলারদের ক্যাটাগরিতে। সেখানেই দল পেয়ে যান তাসকিন। ৫০ হাজার ডলার ছিল তার ভিত্তিমূল্য। সেখানেই আগ্রহ দেখায় কলম্বো স্ট্রাইকার্স। আর কোনো বিড না থাকায় কলম্বোতেই যাচ্ছেন তাসকিন।

তাসকিন আহমেদ দল পেলেও অবিক্রিতই থেকে গিয়েছেন লিটন দাস এবং মুশফিকুর রহিম। লঙ্কা প্রিমিয়ার লিগের এবারের নিলামে প্রথম বাংলাদেশি হিসেবে নাম উঠেছিল লিটন দাসের। ৩০ হাজার ডলারে নাম উঠেছিল লিটনের।

আল / দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।