শিরোনাম
জনগণের সেবায় ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত কাজ করে যাচ্ছি: আইনমন্ত্রী আমি সব সাংবাদিককে গালি দিইনি: এনায়েতুল্লাহ আব্বাসি ১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২১ অক্টোবর ২০২৬ বুধবার (২১ অক্টোবর ২০২৬) নামাজ পড়ার সময়সূচি বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা, ২১ অক্টোবর ২০২৬
দীপ্ত নিউজ
বাণিজ্য

রোজার আগেই আগুন দাম কাঁচাবাজারের, ক্রেতাদের নাভিশ্বাস

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
রোজার আগেই আগুন দাম কাঁচাবাজারের, ক্রেতাদের নাভিশ্বাস

রমজানের আগেই অস্থিরতা বেড়েছে নিত্যপণ্য ও কাঁচাবাজারের। এক মাসের ব্যবধানে ব্রয়লারের দাম বেড়েছে প্রায় ১০০ টাকা। ঊর্ধ্বমুখী গরুর মাংসের দাম, সুখবর নেই মাছের বাজারেও। এ অবস্থায় খরচের ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছেন ভোক্তারা।

শুক্রবার (৩ মার্চ) রাজধানীর কারওয়ান বাজার ও পলাশী বাজার ঘুরে দেখা যায়, এক মাসের ব্যবধানে কেজিতে ব্রয়লার মুরগির দাম বেড়েছে প্রায় ১০০ টাকা। আর এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে ২০ টাকা। গত সপ্তাহে দাম কমে ২৩০ টাকা কেজিতে ব্রয়লার বিক্রি হলেও সংকট থাকায় খামার পর্যায়ে আবারও বেড়ে গেছে দাম। বর্তমানে ব্রয়লার বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজি। আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৪০ টাকা কেজি দরে। একইভাবে খাসি ১১০০ ও গরুর মাংসের দাম ঠেকেছে ৭৫০ টাকায়।

এদিকে মুরগির দামের এই বৃদ্ধিকে অস্বাভাবিক বলছেন বিক্রেতারাও। এতে তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

মাংসের উত্তাপ ছড়িয়েছে মাছের বাজারেও। প্রকারভেদে সাধারণ চাষের মাছের দাম কেজিতে বেড়েছে প্রায় ৪০-৫০ টাকা পর্যন্ত। অন্যদিকে ইলিশ-চিংড়ির পাশাপাশি দেশি পদের মাছগুলোর দাম বেড়েছে ১০০-৩০০ টাকা পর্যন্ত।

ঢাকার বাজারে চাল, ডাল, ছোলা, চিনি ও তেলসহ বেশির ভাগ খাদ্যপণ্যের দাম রয়েছে আগের মতোই।

তবে রোজাকে সামনে রেখে নওগাঁয় বেড়েছে ছোলা, খেজুরসহ নিত্যপণ্যের দাম। এছাড়াও খুচরা বাজারে পেঁয়াজের দাম কেজিপ্রতি ৫ টাকা বেড়েছে। ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিপ্রতি ১৫ টাকা। স্থানীয় ভোক্তারা মূল্যবৃদ্ধি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

এদিকে শীতের শেষে সবজির সরবরাহ কমেছে। তাই শিম, শশা, লাউ, কুমড়া, বেগুনসহ বেশির ভাগ সবজির দাম বেড়েছে কেজিতে ৫-১০ টাকা।
বাজার সহনীয় রাখতে খুচরা বাজারের পাশাপাশি আমদানি পর্যায়ে দাম মনিটরিংয়ে জোর দেয়ার দাবি জানান ভোক্তারা।

 

এমি/দীপ্ত

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।