শিরোনাম
ডিসেম্বরে শেষ হচ্ছে পায়রা বন্দরের প্রথম টার্মিনালের নির্মাণকাজ ‘সিওও অব দ্য ইয়ার’ হলেন এসিআইয়ের কামরুল হাসান ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী জয়পুরহাটের সেই কারারক্ষীর বিরুদ্ধে প্রেমিকার ধর্ষণ মামলা নেত্রকোনায় এনসিপি নেতা ফাহিমের বাসায় আগুন প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে জাতীয় সংদের স্পিকারের সাক্ষাৎ নামফলকে স্ত্রীর নাম দেখে ক্ষুব্ধ বিভাগীয় কমিশনার, উদ্বোধন না করে ভেঙে ফেলার নির্দেশ
দীপ্ত নিউজ
জাতীয়

রেমালের প্রভাবে ১৯ উপজেলায় ভোট স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
রেমালের প্রভাবে ১৯ উপজেলায় ভোট স্থগিত
ইসি সচিব জাহাংগীর আলম

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আগামী ২৯ মে অনুষ্ঠেয় তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে ১৯টি উপজেলায় ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২৭ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব জাহাংগীর আলম এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, আগামী ২৯ মে ষষ্ঠ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনের তৃতীয় ধাপে ১০৯টি উপজেলায় ভোটগ্রহণ করতে মাঠ প্রশাসন, জেলা প্রশাসন ও নির্বাচন কমিশন প্রস্তুতি গ্রহণ করেছে। ইতোমধ্যেই ঘূর্ণিঝড় রেমাল দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে আঘাত হেনেছে। জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের কাছে থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, যেসব নির্বাচনী এলাকায় জলোচ্ছ্বাসের পানি প্রবেশ, বেড়িবাঁধ ভেঙে জলাবদ্ধতা সৃষ্টি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে এমন ১৯টি উপজেলায় ভোট স্থগিত করা হয়েছে।

উপজেলাগুলো হলো– রাঙ্গামাটির বাঘাইছড়ি; বাগেরহাটের শরণখোলা, মোড়েলগঞ্জ, মোংলা; খুলনার কয়রা, ডুমুরিয়া, পাইকগাছা; বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া; পটুয়াখালীর সদর, দুমকী, মির্জাগঞ্জ; পিরোজপুরের মঠবাড়িয়া; ভোলার তজুমদ্দিন, লালমোহন; ঝালকাঠির রাজাপুর, কাঠালিয়া এবং বরগুনার বামনা ও পাথরঘাটা।

১৯টি উপজেলার ভোট স্থগিতের ফলে আগামী ২৯ মে ৯০টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।